ইসবগুলের ভুষি 100gm (Isabgul Husk)

240.00৳ 

Out of stock

Description

ইসবগুলের ভুষি (Psyllium Husk) হলো একটি প্রাকৃতিক ফাইবার যা মূলত কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজমশক্তি বাড়াতে ব্যবহৃত হয়। এটি জল শোষণ করে অন্ত্রে নরম মল তৈরি করে ও সহজে বর্জ্য অপসারণে সহায়তা করে। বাছাইকৃত সেরা মানের ইসবগুলের ভুষি। ডাস্ট ও ক্যামিকেল মুক্ত। স্বাস্থ্যবিধি স্টোরের সকল ঔষধি পণ্য অভিজ্ঞ কেমিস্ট দ্বারা পরীক্ষিত। তাই নিশ্চিন্তে ব্যবহার করুন আমাদের পণ্য।

উপকারিতা:

  • কোষ্ঠকাঠিন্য দূর করে
  • পেট পরিষ্কার রাখতে সহায়তা করে
  • ডায়রিয়ায় পানিশূন্যতা রোধ করে
  • কোলেস্টেরল কমাতে সাহায্য করে
  • ওজন নিয়ন্ত্রণে রাখে
  • হজমশক্তি বাড়ায়
  • অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

ইসবগুলের ভুষি যেভাবে গ্রহণ করবেন:

  • কোষ্ঠকাঠিন্য দূরীকরণেঃ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ১ গ্লাস কুসুম গরম দুধের সাথে ২ চামচ ইসবগুল মিশিয়ে পান করুন।
  • ডায়রিয়া প্রতিরোধেঃ ২ চামচ ইসবগুলের সাথে ৩ চামচ টাটকা দই মিশিয়ে দিনে ২ বার।
  • অ্যাসিডিটি প্রতিরোধেঃ প্রতিবার খাবার পর ২ চামচ ইসবগুল আধা গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করুন।
  • ওজন কমাতেঃ কুসুম গরম পানিতে ২ চামচ ইসবগুলের ভুষি ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে।

সতর্কতা:

  • পানি ছাড়া খেলে গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে
  • অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা গ্যাস হতে পারে
  • ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত
  • শিশুরা ও গর্ভবতী নারীরা ব্যবহারের আগে পরামর্শ নিন

happy return policy of store.sasthobidhi.com

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসবগুলের ভুষি 100gm (Isabgul Husk)”

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।